ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

    admin
    September 26, 2025 9:29 pm
    Link Copied!

    ‎এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি (বহুনির্বাচনী) পরীক্ষা-২০২৫।
    ‎
    ‎সকাল ১০টায় এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে এবং বিকাল ৩টায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) পদে উন্নীত হওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শতাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
    ‎
    ‎পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জনাব মোঃ হাতেম আলী, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা এবং কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
    ‎
    ‎পুলিশের কর্মকর্তারা জানান, এ ধরনের পরীক্ষা কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বচ্ছতা ও ন্যায়সংগত মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রার্থীদের পদোন্নতি প্রদান করা হবে বলেও জানান তারা।
    ‎
    ‎স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়। পরীক্ষার্থী ও কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে যোগ্য ও কর্মঠ পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আরও উৎসাহিত হবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST