ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেনাপোল বন্দর টানা চার দিন দুর্গাপূজার ছুটি বন্ধ থাকছে আমদানি-রপ্তানি

    admin
    October 1, 2025 7:04 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন। দুই পারের বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি।

    বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকাল থেকে বন্ধ হয়ে গেছে আমদানি-রপ্তানি বাণিজ্য। আগামী ৪ অক্টোবর রোববার থেকে আবারও এ বন্দর দিয়ে সচল হবে আমদানি-রপ্তানি।

    তবে বন্দর কর্তৃপক্ষ জানায়, পূজার বন্ধ থাকলেও কিছু গুরুত্বপূর্ণ পচনশীল পণ্য বিশেষ ব্যবস্থায আনা-নেওয়া যাবে। আর এসময়ে বেনাপোল বন্দরে পণ্য ওঠানামা, খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

    বাংলাদেশ ফেডারেশনের সদস্য মতিয়ার রহমান জানান, টানা ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দর এলাকায় দীর্ঘ ট্রাকের লাইন রয়েছে। ফলে ব্যবসায়ীদের ডেমারেজ বাড়বে। রোববার থেকে বাণিজ্য সচল হলেও সোমবার থেকে পুরোদমে কাজ চালুর আশা করেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST