ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশাসনের অভিযান ‎

    admin
    October 5, 2025 4:30 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোণা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণ উদ্যোগের অংশ হিসেবে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরি বাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
    ‎
    ‎নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বর্ণিত এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করা অটো, ভ্যান, মোটরবাইক, ফল ও সবজির দোকান ইত্যাদি সতর্কতামূলকভাবে সরিয়ে দেওয়া হয়।
    ‎
    ‎অভিযান চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দোকানদারদের নিজ নিজ দোকানের সামনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেন এবং পুনরায় দখলের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।
    ‎
    ‎এ সময় নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আসিফসহ কালেক্টরেটের সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।
    ‎
    ‎শহরের সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিক জীবনমান উন্নয়নে প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে। প্রশাসনের এ উদ্যোগ সফল ও বেগবান রাখতে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST