ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পিআরসহ ৫ দফা দাবিতে বরগুনা জামায়াতের গণমিছিল ও স্বারকলিপি প্রদান

    admin
    October 12, 2025 6:29 pm
    Link Copied!

    বরগুনা প্রতিনিধি:

    জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের মতো বরগুনায়ও গণমিছিল ও স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    রোববার (১২ অক্টোবর) সকালে জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন: বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মহিবুল্লাহ হারুন, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান, সদর উপজেলা আমির মাওলানা নুরুল আমিন, প্রচার সেক্রেটারি আবদুল মালেক, সদর উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, বেতাগী উপজেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা শিবির সভাপতি মো. হাসিবুর রহমান প্রমুখ।

    কর্মসূচিতে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি। জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমান ফ্যাসিবাদী সরকারের দমননীতি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও ব্যাপক দুর্নীতির কারণে দেশের গণতন্ত্র গভীর সংকটে পড়েছে। এসব অপরাধের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব নয়।

    পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST