ঢাকাTuesday , 21 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রীকে হত্যা করে স্বামীর পলায়ন ‎

    admin
    October 21, 2025 10:09 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের শেরপুর বাজারে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও স্বামীর পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তারা সবাই পলাতক।
    ‎
    ‎স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলত। কী কারণে তাদের মধ্যে ঝামেলা হতো, তা সঠিকভাবে কেউ জানাতে পারেনি। তবে এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।
    ‎
    ‎খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
    ‎
    ‎দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। আমরা প্রতিটি দিক খতিয়ে দেখছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে।”
    ‎
    ‎পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে শিগগিরই এ ঘটনার পেছনের কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
    ‎
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST