ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পি,আর সিস্টেম না থাকায় বিগতরা স্বৈরাচারে পরিনত হয়েছে – মাওলানা মুহাম্মাদ নাজমুল হাসান মাহমুদ

    admin
    October 27, 2025 7:53 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি :

    আজ ২৭ অক্টোবর জয়পুরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পাঁচ দফা দাবিতে- বিক্ষোভ মিছিল ও সমাবেশে জয়পুরহাট – ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মাদ নাজমুল হাসান মাহমুদ তার বক্তব্যে এ কথা বলেন।

    তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিম্নপক্ষেও পিআর সিস্টেমে নির্বাচন চাই, যাতে করে বাংলাদেশের সর্বস্তরের মানুষের ভোটের অধিকার ও মূল্যায়ন প্রতিষ্ঠিত হয়। বিগত সময় যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন, পিআর সিস্টেম না থাকার কারণেই মূলত তারা স্বৈরাচারে পরিণত হয়েছেন। এ ছাড়াও তিনি জুলাই হত্যার বিচার, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকে ইসলামী দেশ ও মানবতার পক্ষে পি,আর এর পক্ষে হাত পাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

    উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা আব্দুল ওয়াদুদ- সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আহসান হাবিব, সভাপতি, পাঁচবিবি উপজেলা শাখা, ডাক্তার আল আমিন সোহাগ সেক্রেটারী, কালাই উপজেলা শাখা মোহাম্মদ মিলন হোসেন, সভাপতি ক্ষেতলাল উপজেলা শাখা, হাফেজ মোঃ আব্দুল মোমিন, সেক্রেটারী আক্কেলপুর উপজেলা শাখা, মাওলানা আবরারুল্লাহ, সেক্রেটারী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখা, মোঃ আমির হামজা, সহ-সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখা। এ ছাড়াও বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST