ঢাকাTuesday , 28 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অষ্টগ্রামে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    admin
    July 28, 2026 6:54 pm
    Link Copied!

    অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬। দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জ জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে বুধবার সকালে অষ্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আনোয়ার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও মডারেটর ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহ মোহাম্মদ মহিবুল্লাহ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
    বক্তারা তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ গড়ার আহ্বান জানান। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST