অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
অষ্টগ্রামে সিলসিলায়ে আশরাফীয়ার প্রখ্যাত বুর্জুগানে দ্বীনদের স্মরণে বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ ডিসেম্বর) সোমবার অষ্টগ্রাম আশরাফীয়া ভক্তবৃন্দের উদ্যোগে উপজেলার মাদরাসায়ে আশরাফীয়া আহলে সুন্নাত মুখতারুল উলুম প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, মিলাদ, দরূদ শরীফ, সালাম, খতমে কুরআন, দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে দিনব্যাপী এ ওরছ মোবারক অনুষ্ঠিত হয় এবং একাধিক কোরআনে হাফেজকে পাগড়ী প্রদান করা হয়। মিলাদ শেষে দূর-দূরান্ত থেকে আগত মুরিদান,ভক্তবৃন্দ, মেহমান, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে বিশেষ তাবারক ভোজের আয়োজন করা হয়।
স্থানীয় ভক্তবৃন্দ জানান, এ ওরছ মোবারক মুসলিম উম্মাহর নৈতিক, আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ ভূমিকা রাখবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



