ঢাকাSaturday , 27 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • *আগুনে পুড়ল দ্যা আটলান্টিক ক্রুজ- দগ্ধ নুর কামাল*

    admin
    December 27, 2025 5:01 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিন গামী একটি পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।
    সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬-৩০ মিনিটের দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের দগ্ধ জাহাজের পরিছন্ন কর্মী নূর কামাল, নুর কামালের বাসা টেকনাফ দমদমিয়া বিজিবি চেকপোস্ট এলাকার বাসিন্দা ।

    তিনি বলেন, প্রতিদিনের মতো পর্যটক পরিবহনের উদ্দেশ্যে সকালে ঘাটে আসার সময় হঠাৎ জাহাজটির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করা হয় ।
    এদিকে ঘটনা স্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠার বিষয়টি তদারক করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় অবস্থান করছিলেন। সেই সময়ই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
    তিনি আরও জানান, আগুন লাগার আগে জাহাজে কোনো পর্যটক ওঠেননি, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
    কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST