ঢাকাTuesday , 30 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আটপাড়ায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: কাঁচা ইট ধ্বংস, আগুন নিভিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

    admin
    December 30, 2025 9:17 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনার আটপাড়ায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

    অভিযানে দুইটি অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে ইট উৎপাদনের দায়ে ভাটাগুলোকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, নেত্রকোনা ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

    “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন।

    অভিযান চলাকালে আটপাড়া উপজেলার দুইটি (০২) অবৈধ ইটভাটার কাঁচা ইট সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় এবং পরিবেশ দূষণ রোধে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে এক লক্ষ বিশ হাজার (১,২০,০০০/-) টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

    এ সময় অভিযানে আটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং আটপাড়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST