মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–
নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বারবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আবদুল হক সুমন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৪ আগস্ট ২০২৬ ইং তারিখে এক সড়ক দুর্ঘটনায় আহত হন চেয়ারম্যান আবদুল হক সুমন। দুর্ঘটনার পর থেকে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।
সোমবার (৭সেপ্টেম্বর) সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিজাম উদ্দিন , সাধারণ সম্পাদক আলা উদ্দিন (আলো) সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ তাঁর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ চেয়ারম্যান আবদুল হক সুমনের চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আবদুল হক সুমন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবর স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।
সাক্ষাৎকালে চেয়ারম্যান আবদুল হক সুমন তাঁর শারীরিক অবস্থার কথা সাংবাদিকদের জানান এবং তাঁর সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা করায় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করে বলেন, আবদুল হক সুমন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিকভাবে মানুষের পাশে ফিরবেন—এটাই সবার প্রত্যাশা।


