এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস থেকে হুসাইন তুষার নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ (রোববার, ১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের পাশে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক তুষার অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা যায়। সহপাঠীদের হয়রানিসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
তাকে আটক করার সময় শিক্ষার্থীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’-সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুষারকে ইবি থানায় হস্তান্তর করে। তুষার জানান, তিনি অনার্স শেষ বর্ষের পরীক্ষা শেষ করে মাস্টার্সের ক্লাস করতে এসেছিলেন।