ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু, লাশ ফেরাতে সরকারের কাছে পরিবারের আকুতি

    admin
    September 16, 2025 3:31 pm
    Link Copied!

    কামরুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি:

    উত্তর মেসিডোনিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজিব শিকদার নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায়, নিহতের পরিবার সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে একটি সংবাদ সম্মেলন করেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব শিকদার জীবিকার সন্ধানে প্রায় তিন মাস আগে উত্তর মেসিডোনিয়ায় পাড়ি জমান। কিন্তু গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবন প্রদীপ নিভে যায়।

    মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল আকার ধারণ করায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার। এ সময় তারা সরকারের কাছে আকুল আবেদন জানান।

    সংবাদ সম্মেলনে নিহতের বাবা মো. আতিয়ার শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তানের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে সরকার।”

    নিহতের মা মমতাজ বেগম বলেন, “শেষবারের মতো আমি আমার ছেলের মুখ দেখতে চাই এবং তার দাফন দেশেই সম্পন্ন করতে চাই।”

    এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা তাদের প্রিয় সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST