ঢাকাThursday , 12 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উৎসবমূখর পরিবেশে জয়পুরহাটে চলছে ভোট গ্রহণ

    admin
    February 12, 2026 3:52 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    উৎসাহে উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে টানা সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

    জয়পুরহাটে ২ টি সংসদীয় আসনে এবার নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করছেন।

    জেলা নির্বাচন কর্মকর্তারা মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীতে ২প্লাটুন র্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জয়পুরহাট জেলার ২টি নির্বাচনী আসনে মোট ২৫৫ টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০০টি এবং ১৫৫ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST