ঢাকাSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • এলাকাবাসি কাছে ধরা পরে কুমির

    admin
    November 8, 2025 10:15 am
    Link Copied!

    মো নাহিদুর রহমান শামীম, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

    মানিকগঞ্জ সদর উপজেলায় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির। স্থানীয়দের ধারণা, প্রাণীটি পদ্মা নদী পেরিয়ে খালে প্রবেশ করেছিল।

    শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা এ ঘটনা ঘটে।

    কুমির আটকের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা কুমির দেখার জন্য ভিড় করে।

    জানা যায়, চৌকিঘাটা ও চর বংখুরি এলাকায় বেশ কিছুদিন ধরে পদ্মা নদী সংলগ্ন খালগুলোতে কুমির দেখা যাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আতঙ্কের কেন্দ্র ছিল মূলত হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের বোয়ালী খাল ও সদর উপজেলার চর বংখুরি এলাকা। স্থানীয় জেলে ও বাসিন্দারা জানান, গত কয়েকদিনে খালে একাধিক কুমিরের দেখা মিলেছে।

    তারা ধারণা করছেন, কুমিরগুলো পদ্মা নদী হয়ে খালে প্রবেশ করেছে। কুমির আতঙ্কে স্থানীয়রা খালে গোসল, কাপড় ধোয়া ও মাছ ধরা বন্ধ করে দেন। কেউ কেউ জানিয়েছেন, কুমিরটি কয়েকটি হাঁস-মুরগি ও ছাগলও ধরে খেয়েছে।

    এলাকাবাসীর দাবি, আটক কুমিরটি প্রায় ১৩ ফুট লম্বা। এছাড়াও আরও কয়েকটি কুমির ওই খালে থাকতে পারে।

    তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

    প্রাকৃতিক জলাশয়ে কুমিরের উপস্থিতি স্থানীয়দের জন্য উদ্বেগের হলেও এটি নদী ও বন্যপ্রাণীর পরিবেশগত ভারসাম্যের একটি অংশ। কুমিরটিকে নিরাপদে সংরক্ষণের দায়িত্ব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST