ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

    admin
    August 25, 2026 6:59 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শত বছর ঐহ্যতিবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ মামলুল হক মামুন, সিনিয়র শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান এবং কর্মচারী জনাব মোছাঃ জরিনা খাতুনের অবসরজনিত বিদায় ও‌ এস এসি জিপিএ ফাইভ প্রাপ্ত কৃক্রী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) ২০২৬ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।

    গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ আবু হায়াত নুরনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোঃ সাইফুল্লাহ কলম অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রওশন আরা বেগম।
    অনুষ্ঠানে বক্তারা অবসরগ্রহণকারী সহকারি প্রধান শিক্ষক মোঃ মামলুল হক মামুন , সিনিয়র শিক্ষক মোঃ খলিলুর রহমান এবং কর্মচারী মোছাঃ জরিনা খাতুনের দীর্ঘদিনের কর্মজীবন, শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের অবদান ও সেবার কথা তুলে ধরেন।

    এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অবসরগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST