ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে’র প্রতিবন্ধী রফিকুলের পাশে-উপজেলা স্বেচ্ছাসেবক দলের “আহ্বায়ক” মোঃআনিছুর রহমান লিটন

    admin
    April 20, 2026 7:16 pm
    Link Copied!

    রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
    তারিখ: ২০-৪-২০২৬ ইং

    কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা নাজিমখাঁন ইউনিয়নে বাছরা বাজারে’র এক পাশে বট গাছের নিচে বসে বৃদ্ধ রফিকুল ইসলাম (৭৫)। পায়ের পেশি শুকিয়ে যাওয়া এই মানুষটি সারাদিন ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে বেড়ান। প্রায় দৃষ্টিহীন স্ত্রী আমেনা খাতুন। সংসারের একমাত্র সম্বল আড়াই শতক জমির উপর জরাজীর্ণ ঘরটি।

    সোমবার সন্ধ্যায় সেই ঘরেই যেন ভোরের আলো নেমে এসেছিল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কামিল মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও স্বচ্ছ রাজনীতিবিদ মোঃ আনিছুর রহমান লিটন হাজির হলেন এক ঝাঁক তরুণ ও সংবাদকর্মীদের নিয়ে।

    হাতে ছিল চাল, ডাল, তেল, লবণ,আলু, মাংস, শুকনো খাবার, নতুন বস্ত্র । সন্ধ্যায় রফিকুলের কাঁচা ঘরে পা রেখে এই মানুষটি যেন মানবিকতার প্রতিচ্ছবি হয়ে উঠলেন। তিনি নিজ হাতে খাবার ও কাপড় বুঝিয়ে দিলেন বৃদ্ধ দম্পতির হাতে।

    আনিছুর রহমান লিটন বললেন, “মানুষ মানুষের জন্য, জীবনের চেয়ে বড় কিছু নেই” তখন ওই ঘরের ভাঙা চালের বেড়া যেন সুর পেয়ে গেল। তিনি আরও বলেন, “আমি শুধু শুরু করেছি। রাজারহাট উপজেলা প্রশাসন ও মানবিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তবে রফিকুলের ঘর মেরামত ও নিয়মিত সহায়তা সম্ভব।”

    এই মানবিক কাজের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল ইসলাম রাজু, রতন রায়, আকবর আলী, আপেল মিয়া, সিদ্দিক মিয়া। পাশে ছিলেন রাজারহাট কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাদিউজামান, ফারহাজুল, আল মামুন, মেহেদী হাসান জিম ও বহু এলাকাবাসী।

    সবার চোখে জল। ভিক্ষার ঝুলি ঝুলছে এক পাশে। রফিকুল বললেন, “কতদিন দেখি মানুষ আসে, মানুষ যায়। আজ মনে হচ্ছে, কারো মনে আমরা জায়গা পেয়েছি।”

    এ যেন এক রাতের গল্প নয় – একটি শিক্ষার আলো, একটি দৃষ্টান্ত। জেলার গণ্ডি পেরিয়ে এই সংবাদ এখন ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি ক্লাসরুমে, যেন আমরা সবাই শিখি – মানুষের সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST