ঢাকাWednesday , 22 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় কৃষি উপকরন বিতরন কার্যক্রমের উদ্বোধন”

    admin
    July 22, 2026 7:05 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান কুলাউড়া( মৌলভীবাজার) সংবাদদাতা :

    ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রনোধনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন শাকসবজি ও পেয়াজ বীজ, লেবু ও বিভিন্ন গাছের চারা বিতরন এবং কৃষি উপকরন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য মো শওকতুল ইসলাম। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো শওকতুল ইসলাম বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অনেক সময় কৃষকরা সাধারণ পোষাকে চলাফেরা করলে অনেকেই তাদের সম্মান করেননা। তাদের অবহেলার চোখে দেখেন। অথচও কৃষকরাই আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন। তারাই সবচেয়েই সম্মানিত নাগরিক। তাই কৃষকদের সম্মান করতে হবে। কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। কারণ কৃষকদের উৎপাদিত পণ্য আমাদেরকে টিকিয়ে রেখেছে। তিনি আরো বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দল দেশের মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের মিথ্যা প্রলোভন প্রত্যাখান করেছে। তাদের কথায় আর কাজে মিল নেই। কথায় আর কাজে বিশ্বাসী হতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছেন। সরকার গঠনের পরপরই কৃষকের জন্য কৃষি কার্ড ও নারীদের জন্য ফ্যামেলি কার্ড চালু করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে বর্তমানে নানাবিধ উন্নয়ন হচ্ছে। যেভাবে তিনি উন্নয়নের পথে হাঁটছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ একদিন মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো হবে। কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুবেল রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলমগীর হোসেন ভুঁইয়া, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক বকুল, উপজেলা কৃষক দলের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন।
    উদ্বোধন অনুষ্ঠানের শেষে মো. শওকতুল ইসলাম এমপি কৃষকদের হাতে প্রনোধনার বীজ সার ও গাছের চারা তুলে দেন.

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST