ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কোনো নতুন করারোপ ছাড়াই বরুড়া পৌরসভার ৭১ কোটি ৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা।

    admin
    June 29, 2026 9:06 pm
    Link Copied!

    সুজন হোসেন, বরুড়াঃ

    কোনো প্রকার নতুন করারোপ ছাড়াই কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭১ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৭২৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
    সোমবার (২৯ জুন) পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এ বাজেট ঘোষণা করেন।
    ঘোষিত বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরের তুলনায় এবার বাজেটের আকার প্রায় ৪১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন কোনো কর আরোপ না করেই উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
    বাজেট অধিবেশনে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
    এ সময় পৌর প্রশাসক আসাদুজ্জামান রনি বলেন, নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ ও আলোকসজ্জাসহ পৌর এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST