ঢাকাTuesday , 25 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    November 25, 2025 5:20 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বেগম জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করেন।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি এডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

    এসময় নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তার অসুস্থতার খবর আমাদের ব্যথিত করেছে। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি এবং মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করবেন।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST