নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বাঘাইছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নির্দেশনায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বটতলী মদিনাতুল উলুম বালক-বালিকা হেফজখানায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদ, সদস্য সচিব জিন্নাত তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মানিক, সাবেক কাচালং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নুর কবির, সদস্য সচিব সরোয়ার গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, আমির হোসেন, পলাশ ও টুলো, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মোল্লা এবং কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।
এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


