ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • *গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত*

    admin
    April 28, 2026 1:21 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা_

    “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায়ও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। আজ সোমবার, ২৮ এপ্রিল, জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়।

    সকাল ৯টায় আদালত প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা।

    পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মেরিনা সুলতানা। এছাড়া জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিম এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    দিবসটি পালনের মূল লক্ষ্য হলো সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে ২০০০ সালের আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

    অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল ও অ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST