ঢাকাTuesday , 6 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় নিহত ২

    admin
    January 6, 2026 2:16 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে অপর একটি চলন্ত ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

    সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন – টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জতুরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ট্রাক চালক আব্দুর রহিম মিয়া (২৬) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫)। এদিকে ট্রাকে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপী বল্লমপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫৪) গুরুতর আহত হন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল থেকে কালিতলায় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ডিভাইডারের উপর মহাসড়কের নির্মাণ কাজে নিয়োজিত একটি বালু ও পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-১৩৬০) বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বগুড়াগামী অপর একটি বালু বোঝাই দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৬৭৬৩) পিছন দিক থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে চলন্ত ট্রাকের কেবিনে থাকা একজন যাত্রী ও ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। দাঁড়িয়ে থাকা ট্রাকে লোক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্রাকের কেবিনে থাকা অপর যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST