ঢাকাSunday , 17 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোমস্তাপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার ১

    admin
    May 17, 2026 5:32 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
    রোববার (১৭ মে ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    আটক ব্যক্তি দোস্ত মোহাম্মদ (৫৪), তিনি মৃত পেশকার আলীর ছেলে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায়।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে দোস্ত মোহাম্মদের নিজ শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার তল্লাশি করে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
    এ ঘটনায় এসআই মামুনুর রশীদ গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST