ঢাকাMonday , 2 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

    admin
    November 2, 2026 5:02 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

    দীর্ঘদিনের কর্মজীবন শেষে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানিত। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও মধ্যে দেখা যায় আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকেশ্বর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:গোলাম মোস্তফা তালুকদার দিবায় সংবর্ধনা (২ নভেম্বর সোমবার বিকাল ৩টায়) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে হয়। উপস্থিত থাকেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকার, উপস্থিত থাকেন উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী, বিদ্যালেয়র ছাত্র-ছাত্রী,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাঁদের নৈতিকতা, মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মজীবনে প্রধান শিক্ষক তাঁর দায়িত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিদায় অনুষ্ঠানে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন। এ সময় প্রধান শিক্ষকও তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST