ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে ৭টি ইটভাটা কে ২৩ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত

    admin
    April 23, 2026 10:39 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি ভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদুল ইসলাম তালুকদার জানান, সংস্থাটির সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় সাতটি ইটভাটাকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে মোট ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে রয়েছে—ব্রাহ্মশাসন এলাকার স্বদেশ ব্রিকস (৫ লাখ টাকা), লাউয়াগ্রামের লিটন ব্রিকস (৫ লাখ টাকা), ঘাটাইল ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা), চানতারা গ্রামের মৌ ব্রিকস (২ লাখ টাকা), ডিজিটাল ব্রিকস (৩ লাখ টাকা), নবযুগ ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা) এবং এম এম ব্রিকস (৫ লাখ টাকা)। অভিযানের সময় এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে স্বদেশ ব্রিকসের কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল এবং হিসাবরক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST