নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ গোলাপ হোসেন সমাজ থেকে মাদক নির্মূলে পরিবার ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং তাদের মাদক থেকে দূরে রাখতে পরিবারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একটি সচেতন পরিবারই পারে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি জানান, একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ চলবলা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন।
গোলাপ হোসেন বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী চলবলা ইউনিয়ন গড়ে তুলি। আপনাদের সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি।”
সবশেষে তিনি চলবলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে নিজের জন্য দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।


