ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন

    admin
    November 20, 2025 8:41 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজারবাজারে ‘সবার জন্য ব্যাংকিং’-এই স্লোগান নিয়ে ইউসিবি এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজারবাজার জমিরউদ্দিন মার্কেটে ফিতা ও কেক কেটে এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করেন ইউসিবি কুমিল্লা শাখার এভিপি এন্ড জিবি ইনচার্জ আহমেদ মনসুর। এজেন্ট সুভাষ ফার্মেসীর উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবি রাজারবাজার এজেন্ট আউটলেট ওনার শংকর চন্দ্র পাল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসিবি এজেন্ট ব্যাংকিং ডিভিশন কুমিল্লা জোনাল ম্যানেজার সন্দীপন মিত্র, সহযোগী অফিসার কামরুন্নাহার মীম, রিলেশানশীপ অফিসার মোঃ মারুফুল ইসলাম, সমাজসেবক মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিল, ডা. নারায়ন পাল, জাহের মিয়া, পারভেজ, সামছুল হক, ঔষধ ব্যবসায়ী দীপংকর পাল ও মমতাজ মিয়া প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST