জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য কাজী আহনাফ তাহমিদ। স্থানীয়ভাবে তাহমিদ নামেই বেশি পরিচিত এই তরুণ নেতা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে এলাকায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঐতিহ্যবাহী লক্ষীপুর কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন তাহমিদ। তিনি মিনু কাজীর বড় সন্তান। শিক্ষাজীবনে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে মাস্টার্স সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষিত ও পরিচিত পরিবারের সন্তান হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে তাহমিদ এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও এলাকার রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তার সম্ভাব্য প্রার্থিতা চৌদ্দগ্রামের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে। কাজী তাহমিদ এই প্রতিবেদককে জানান এনসিপির কেন্দ্রীয় স্হানীয় সরকার নির্বাচন পরিচালোনা কমিটি আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে। ।


