জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন । কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।
(১৯ মে) বুধবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,
জামায়াতে ইসলামী আমির মাহফুজুর রহমান, পৌরসভার নায়েব আমির কাজী মোঃ ইয়াছিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন,
প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্জকরী সদস্য আনিছুর রহমান সদস্য আব্দুল মন্নান,সহ
বিভিন্ন ইউনিয়নের ভূমি সেবা প্রত্যাশীরা।
উদ্বোধক ,ভূমি সংক্রান্ত সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।


