জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের পক্ষে কুমিল্লা – ১১ চৌদ্দগ্রাম আসনের প্রতিটি গ্রামে প্রতি নিয়তো গনসংযোগ করে যাচ্ছে তার সমর্থক নেতা কর্মীরা। এরেই ধারাবাহিকতায় শনিিবার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ৭ নং ওয়াড় কেন্দুয়া,কুন্জুশ্রীপুর, সাহেব নগরের প্রতিটি বাড়ীতে দাঁড়ি পাল্লা ভোট দেয়ার জন্য আহ্বন জানিয়ে গনসংযোগ করেছে।এই সময় গনসংযোগ অংশগ্রহনকারীরা প্রতিটি বাড়ীর মাহিলাসহ সকল ভোটারদেরকে ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান । ।
এই সময় গনসংযোগে নেতৃত্ব দেন ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন। এ সময় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়নোর সাবেক সভাপতি মাওলানা এ টি এম মাছুম। জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন মজলিশ সুরার সদস্য মাহফুজুর রহমান। ৭ নং ওয়াড় সভাপতি মাষ্টার খলিলুর রহমান। আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক।। চৌধুরী ইন্টারন্যাশেনাল এর স্বত্বাধিকারী হাজী নাজিম চৌধুরী , সমাজ সেবক এ এস এম তৌহিদুজ্জামান চৌধুরী । আরিফ চৌধুরীসহ এলাকাবাসী গনসংযোগে অংশগ্রহন করেন।।



