মোঃ রাকিব হাসান,জামালপুর:
জামালপুরে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংসদ সদস্য পাওয়ায় নিলোফা চৌধুরী মনিকে ঘিরে আনন্দের জোয়ার বইছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার ( ২০ এপ্রিল )সন্ধ্যায় জি এস মোঃ ফিরোজ মিয়ার উদ্যোগে ফৌজদারী মোড় থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে বকুলতলা, সকাল বাজার,তামালতলা,মেডিকেল রোড ও দয়াময়ী মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কর্মসূচি থাকে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মিষ্টি বিতরণ শেষে দয়ামরি মোড়ে আলোচনা সভা, বক্তব্য রাখেন,জামালপুর জেলা বিএনপির এক নং সাংগঠনিক সম্পাদক, জি এস মোঃফিরোজ মিয়া, আরো উপস্থিত ছিলেন,জামালপুর শহর যুবদল সদস্য সচিব জিয়াউল হক জিয়া,জামালপুর জেলা যুবদলের সদস্য মোস্তফা,সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জেলা যুবদল মোঃ রেজাউল করিম মিলু,সদস্য সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জেলা ছাত্রদল শাহাদ্য হোসেন সবুজ,মোতালে সাবেক ছাত্রদল,মোহাম্মদ আলতাফ হোসেন মন্ডল সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জেলা যুবদল জামালপুর
মোঃ আ: জব্বার সাবেক সদস্য জেলা যুবদল,মোঃ ফিরোজ ৬ নং ওয়ার্ড যুবদল, সাবেক জেলা যুবদল তাইফুল, হাবিব ছাত্রদল হৃদয় ছাত্রদল, স্বপন যুবদল, নজরুল ইসলাম সাবেক যুবদল, রেজাউল যুবদল, হিউলার,ছাত্রদল,প্রমুখ।
বলেন, নিলোফা চৌধুরী মনির মনোনয়ন জামালপুরবাসীর জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, নারীর ক্ষমতায়ন ও এলাকার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিলোফা চৌধুরী মনির সফলতা কামনা করেন এবং আগামীর পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


