জামালপুর প্রতিনিধি।
জামালপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির (২০২৬-২০২৮) আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জামালপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সভার উদ্বোধক হিসেবে রয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাছের মোঃ ইলিয়াস। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ সামসুম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৭ নম্বর ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া।
সভায় নবগঠিত জেলা কমিটির সদস্যদের পরিচিতি, মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা, সংরক্ষণ ও সাধারণ মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের রয়েছে।


