মোঃ শাহীন আলম, (টাঙ্গাইল প্রতিনিধি )//
টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে পাঁচটি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর ওপর ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে পাঁচ ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্বোতের কারণে মাটি সরে গিয়ে সড়কটি ধসে পড়ে। এতে কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদনগর ও ভাড়রা ইউনিয়নের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ। তারা দ্রুত সংস্কারের দাবি জানান।
এলজিইডি ও উপজেলা প্রশাসন যৌথভাবে মেরামতকাজ শুরু করেছে।আপাতত নৌকায় পারাপারের ব্যবস্থা করা হয়েছে, এবং ২-৩ দিনের মধ্যে চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা



