ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী । স্বাগত বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: ফরহাদ হোসেন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন,উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কৃষকবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক । অনুষ্ঠানে বক্তারা প্রাণী সম্পদ এর গুরুত্ব এবং প্রাণী সম্পদ রক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।



