ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ডিসি ইউএনওকে জানানোর পরও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন থামছে না 

    admin
    October 4, 2025 6:18 pm
    Link Copied!

    বোয়ালমারী প্রতি‌নি‌ধি//

    ফরিদপুর জেলা প্রশাসক ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীকে জানানোর পরও অবৈধ ড্রেজার দিয়ে ভালু উত্তোলন করা থামছে না। এমনই ঘটনা ঘটছে বোয়ালমারী উপজেলার তামারহাজী গ্রামে।

    সম্প্রতি জাকারিয়া নামের এক ব্যক্তি তামারহাজী বিলের একটি পুকুর থেকে বালু উত্তোলন করে তামারহাজী গ্রামের এমদাদ মিনার পুকুর ভরাট করছে। প্রথম দিকে ইউএনও ওই ড্রেজারের পাইপ ভেঙে দেন। পরে চালালে উপজেলা সহকারী কমিশনার ভূমি এসে ৫০ হাজার টাকা জরিমানা করেন। গত দুইদিন ধরে (বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার) রাত দিন ২৪ ঘন্টা ধরে বালু উত্তোলন করছে। ডিসি ও ইউএনওকে জানানোর পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না তারা। বালুকাটা পক্ষ বলে বেড়াচ্ছেন এলাকায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বালু কাঁটার মৌখিক অনুমতি দিয়েছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, গোরস্থানে যাওয়ার জন্য রাস্তার জন্য কিছু বালু কাটা হচ্ছে। অথচ সরজমিনে গিয়ে দেখা যায় পুকুর ভরাট করা হচ্ছে।

    ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান মোল্যা বলেন, আমি ইউএনকে নির্দেশ দিয়েছি ড্রেজার বন্ধ করার জন্য। কেন বন্ধ করা হচ্ছে না দেখতেছি। 

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST