ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের সাবেক নেতারা

    admin
    October 17, 2025 10:52 pm
    Link Copied!

    মুরাদনগর প্রতিনিধিঃ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১দফা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তিমূল। এই ৩১ দফার বিষয়ে প্রতিটি স্তরের মানুষকে অবহিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের আলীরচর এলাকার সাধারন মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়েছে।

    লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় বিএনপি নেতা ফারুক খান।

    এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন খান (এমরান),ছাত্রদল নেতা নাসির উদ্দিন খান, সোহেল মিয়া, কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা হেলাল, হাবিবুল্লাহ খান, মোহাম্মাদ আলী খান, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম, রুপ মিয়া, মোঃ কাওছার, দেলোয়ার হোসেন দেলা, কাজী আল- আমিন, দেলোয়ার হোসেন, রাসেল প্রমুখ।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রসংস্কারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে মানুষকে অবগত করতে এই লিফলেট বিতরণ কার্যক্রম মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে পরিচালিত হবে বলে জানান আয়োজকেরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST