ঢাকাMonday , 25 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ।

    admin
    May 25, 2026 8:17 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি,

    সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি থানচিতে পাঁচ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ এবং রাজধানীতে শিশু রামিসার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
    সোমবার (২৫ মে) বিকেলে পাহাড়ী ছাত্র পরিষদ ও ওমেন্স ফেডারেশনের আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    বিক্ষোভ মিছিলটি স্থানীয় রাজার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
    পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সারাদেশের পাশাপাশি পার্বত্যাঞ্চলেও একের পর এক নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার পাচ্ছে না। বক্তারা অভিযোগ করেন, থানচিতে পাঁচ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনাও মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
    বক্তারা পাহাড় ও সমতলের নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
    সমাবেশে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছো মং মারমা, মানবাধিকার কর্মী ত্রিপা ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উবা থোয়াই মারমা, ওমেন্স ফেডারেশনের সদস্য এঞোসিং মারমাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST