ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ধুনটে ইউএনও-ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

    admin
    October 3, 2025 12:53 pm
    Link Copied!

    মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার ধুনট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলমের সাথে ধুনট উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎
    বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ইউএনও’র কার্যালয়ে এবং বিকেলে ওসির কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে এই সাক্ষাৎ ও মতবিনিময় করেন।‎‎


    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম তিনু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক এবং প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান।‎‎
    মতবিনিময়কালে (ওসি) সাইদুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আমি আশা করি আপনারা সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন। কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই জানান, আমি পাশে থাকবো।”‎‎
    অপরদিকে, ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সৎ সাংবাদিকতা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”‎‎
    সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও ও ওসিকে ধন্যবাদ জানিয়ে ধুনট উপজেলায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST