ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

নড়াইলের লোহাগড়ায় রেললাইনের পাশে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

admin
October 12, 2025 7:29 pm
Link Copied!

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পাওয়া যায়।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল- ঢাকা রেললাইনের লোহাগড়া এলাকার কালনা-কামঠানা এলাকায় রোববার বিকেলে অজ্ঞাত এক যুবককে রেললাইনে বসে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছুসময় পর বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন সেখান দিয়ে চলে যায়। এরপর রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। রক্তাক্ত ওই যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তার গায়ে নিল রঙের টি-শার্ট ও পরনে জিন্সের প্যান্ট আছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি
রেলওয়ের জায়গাতে হওয়ায় যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST