ঢাকাThursday , 30 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নারীকে যৌন নিপীড়ন করার মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীস্থ রিপোর্টার গোলাম রাব্বানীকে কারাগারে

    admin
    April 30, 2026 6:56 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    আদালত সূত্রে জানা গেছে, এক নারীর যৌন নিপীড়ন মামলায় (চন্দ্রিমা থানা- জিআর-২০/২০২৬, ১৬৫৬০/২৬) গোলাম রাব্বানী গত ২০ এপ্রিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এ হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। এই মামলার জামিনের শুনানী শেষে বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরমিন আকতার গোলাম রাব্বানীর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২০ এপ্রিল বিকেলে গোলাম রাব্বানীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। সেই দিন থেকে অদ্যাবদি গোলাম রাব্বানী কারাগারে রয়েছে।

    উল্লেখ, গত ৩ মার্চ এক নারী যৌন নিপীড়নের দায়ে গোলাম রাব্বানীকে আসামী করে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ (সংশোধিত-৩) এর ১০ ধারায় একটি মামলা (মামলা নং- ০৩, তাং- ৩ মার্চ ২০২৬) দায়ের করে। পরবর্তীতে গোলাম রাব্বানী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য জামিন লাভ করে, যার রেফারেন্স নম্বর-১৬৫৫০/২৬, ০৯/০৩/২০২৬)। এরপর গত ২০ এপ্রিল তিনি রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ জারী করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST