ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিখোঁজের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্রী জুইয়ের মরদেহ উদ্ধার।।

    admin
    August 17, 2026 8:34 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা থেকে।।

    বরগুনায় ঢাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬ টায় তালতলীর জয়ালভাঙা এলাকা থেকে ‍জুইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

    এর আগে ছুটিতে ঢাকা থেকে বরগুনার লতাকাটা এালকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল ১৫ বছরের কিশোরী জুঁই। রোববার ( ১৬ আগস্ট) সকালে পাশ্ববর্তী পায়রা নদীতে স্বজনদের সাথে গোসল করতে নামে জুঁই। ভালো সাঁতার না জানা এই কিশোরী হুট করেই জোয়ারের স্রোতে নদীর গহীনে তলিয়ে যায়।

    আশেপাশের মানুষ তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন। নিখোজঁ এর ৩৩ ঘন্টা পর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তালতলীর জয়ালভাঙা নলবুনিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীর পাড় থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

    নিহত জুই রাজধানীর মিরপুরের মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST