ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক

    admin
    September 8, 2026 1:54 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয়বারের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

    রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো পাস হয়।

    নতুন গঠিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোর মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান জয়নুল আবদিন ফারুক। দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় অভিজ্ঞতার অধিকারী এই প্রবীণ সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় নোয়াখালী-২ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

    সংশ্লিষ্টরা মনে করছেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নৌপথের নিরাপত্তা ও নাব্যতা রক্ষা, বন্দর ব্যবস্থাপনা এবং দেশের নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনের দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জাতীয় সংসদে নৌ-পরিবহন খাতের বিভিন্ন বিষয় নিয়ে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণেও তিনি আরও সক্রিয় হবেন-এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।

    এদিকে জয়নুল আবদিন ফারুক নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সেনবাগ ও সোনাইমুড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST