ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পলাতক ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    admin
    November 26, 2026 9:47 pm
    Link Copied!

    মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, পুরাতন কিংবা নতুন কোনো ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

    তিনি ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত এ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াস সভাপতিত্ব করেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান সঞ্চালনা করেন।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মো. মুন্না, জামায়াত নেতা মাওলানা আশরাফুল ইসলাম, ডক্টর আসগর আলী, মাওলানা ইব্রাহিম হাসান, মাওলানা খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, আমরা অত্যন্ত বেদনাহতভাবে আজ এই বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে দাঁড়িয়েছি। আমরা ফ্যাসিস্টদের আর কোনোদিন পুনর্বাসিত হতে দিতে চাই না। আর যদি কোনো সন্ত্রাস করা হয়, তাহলে বলব, তোমরা বোকার স্বর্গে বাস করছ। আর কোনোদিন এদেশে অতীত বা বর্তমান ফ্যাসিবাদী শাসন কায়েম করতে দেব না। শেখ হাসিনাসহ যারা অপরাধী, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ধরে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে। অতীতপ্রেমের কারণে বিএনপি আজ আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার করতে পারছে না। অনতিবিলম্বে যদি বাঁচতে চান, তাহলে অতীতপ্রেম বাদ দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করুন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে জানতে চান। আমরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই না। আমরা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই। আজ ঐক্যের কথা বলা হয়। ঐক্যের একমাত্র পথ একটাই, তা হলো গণভোটের গণরায় মেনে নিয়ে জনগণের আশার প্রতিফলন ঘটানো।

    বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস। তারা সব সময় অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করেছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে শেখ হাসিনা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেন। এখন তারা দেশে ফিরে আসতে চায়। কূটনৈতিক ও আইনি পদ্ধতি ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আসার আর কোনো রাস্তা নেই। যদি অন্য কোনো পন্থায় ফিরে আসতে চায়, এদেশের মানুষ তা কোনোদিন মেনে নেবে না। বর্তমান সরকার জাতীয় ঐক্য গড়ে তুলতে চায়, কিন্তু জাতীয় ঐক্যের শর্ত একটাই, তাহলো গণভোটের গণরায় মেনে নিতে হবে ও বাস্তবায়ন করতে হবে।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াস বলেন, বিপ্লবের মাধ্যমে এই দেশে দেড় হাজার মানুষ শহীদ হয়েছিলেন, ৪০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছিলেন। জুলাই বিপ্লবের পর জাতীয় নির্বাচনে এ দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য ভোট দিয়েছিলেন। কিন্তু বর্তমান বিএনপি সরকার সেই গণভোটের গণরায়কে পাশ কাটিয়ে দেশ চালাচ্ছে। তাই আজ এদেশে অশান্তি বিরাজ করছে। বিএনপি সরকার পুরোপুরি একটি ব্যর্থ সরকারের পরিণত হয়েছে। ‘শিলং মন্ত্রী’ নামে একজন সর্বমন্ত্রী আছেন, যিনি এখন সংবিধানমন্ত্রী নামে পরিচিত। যেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

    নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমান বলেন, আমরা জানি, দীর্ঘ ১৭ বছর গুম, খুন ও সন্ত্রাসের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। আজ দেশে যা হচ্ছে, তা বিএনপির প্রতারণার ফল। এর দায়ভার এই সরকারকেই নিতে হবে। ‘সর্বমন্ত্রী’ সালাহউদ্দিন বলেছেন, দেশে নাকি কিছুই হয়নি। আইনশৃঙ্খলা নাকি ঠিকই আছে। অথচ আজ গোপালগঞ্জে নির্বাচিত এমপিরা বাসায় থাকতে পারেন না।

    নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মো. মুন্না বলেন, ২৪-এর ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকারের মদদে তারা আবার দেশে নৈরাজ্য ও সন্ত্রাস করছে। যদি আওয়ামী সন্ত্রাসীদের বিচার না হয়, তাহলে দেশের এই অরাজকতার দায়ভার সরকার এড়াতে পারে না।

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এর মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘটে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST