ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পহেলা বৈশাখে সুখ-সমৃদ্ধির বার্তা দিলেন রাসিক প্রশাসক

    admin
    April 13, 2026 10:01 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পহেলা বৈশাখের এই শুভক্ষণে তিনি প্রিয় রাজশাহী মহানগরীর সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

    তার দেওয়া বাণীতে তিনি উল্লেখ করেন, বাংলা নববর্ষ আমাদের জীবনে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। বিদায়ী বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায় এই উৎসব। তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক, যা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    প্রশাসক রিটন নগরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে একসূত্রে গেঁথে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনে এই উৎসবের তাৎপর্য অপরিসীম। নতুন বছরের এই শুভক্ষণে তিনি সকলকে নিয়ে প্রিয় নগরী রাজশাহীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

    দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার এবং নগর সবুজায়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নগরীর সামগ্রিক উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি নাগরিক সেবা সহজীকরণে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা হয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়ক ভূমিকা রাখছে।

    সবশেষে তিনি নতুন বছরে রাজশাহী মহানগরীর সকল নাগরিকের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST