নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫)। তিনি নড়াইল জেলার সদর উপজেলার ভোয়াখালী এলাকার লাল মিয়ার ছেলে। তার কয়েদি নম্বর ছিল ৯২৪৫/এ।
কারা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে কারাগারে অবস্থানকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


