ঢাকাFriday , 17 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশন ও অবৈধ মাটি কাটায় জরিমানা

    admin
    April 17, 2026 10:21 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের বাঘারপাড়ায় সরকারি নীতিমালা অমান্য ও অবৈধভাবে মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এই অভিযান পরিচালনা করেন।

    আদালত সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল সড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আব্দুল বারী ফিলিং স্টেশন’-এ অভিযান চালানো হয়। প্রয়োজনীয় সরকারি বিধি-বিধান ও নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনের ম্যানেজার তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

    একই দিন বিকেলে উপজেলার খলশি গ্রামে সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে খলশি গ্রামের আবুল কাশেম এবং ভেকু চালক বায়েজিদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত বায়েজিদ মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের বাসিন্দা।

    উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানান, জনস্বার্থে এবং সরকারি আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST