কাজী রেজওয়ান হোসেন সান, জেলা প্রতিনিধি জয়পুরহাট
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমনদিবস-২০২৬ পালিত হয়েছে।
.
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম তিতাস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু এবং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও দুর্যোগ সহনশীল মানসিকতা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সবার পর্যাপ্ত ধারণা থাকা প্রয়োজন।
আলোচনা সভা ও র্যালি শেষে অগ্নিকাণ্ডের সময় কীভাবে নিরাপদে থাকা যায় এবং আগুন থেকে রক্ষা পেতে কী কী পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে ফায়ার সার্ভিসের উদ্যোগে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।


