ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ছাত্রদল নেতা

    admin
    October 2, 2025 8:33 pm
    Link Copied!

    রিয়াজুল ইসলাম, হাতিয়া উপজেলা প্রতিনিধি//

    নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন চরকিং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদ।

    ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে। তবে বুধবার (১ অক্টোবর) থেকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

    অভিযুক্ত রিয়াদ চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রদলের সক্রিয় কর্মী।

    অন্যদিকে উধাও হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার একই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক পুত্রসন্তান রয়েছে। পরিবারের দাবি, সুমাইয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন।

    প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের অভিযোগ করে বলেন—
    আমার ছেলের বউ স্বর্ণ-টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে বলে এলাকায় কেউ কিছু বলতে সাহস পায় না। আমরা এখন অনেকটা অসহায় অবস্থায় আছি।”

    এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা জানান, রিয়াদ দীর্ঘদিন ধরে স্থানীয় মেয়েদের উত্যক্ত করে আসছিলেন। ছাত্রদলের নাম ভাঙিয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

    চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন—
    রিয়াদ ছাত্রদলের রাজনীতি করে। সে বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করত। তার এ ধরনের ন্যাক্কারজনক কাজ আমাদের বিব্রত ও লজ্জিত করেছে।

    অভিযুক্ত রিয়াদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

    এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন—
    ঘটনাটি এখনো আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST