ঢাকাSunday , 10 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রাথমিক প্রধান শিক্ষকদের ৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন

    admin
    May 10, 2026 7:49 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আমাদের লক্ষ্য—এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের জন্য প্রকল্প ব্যবস্থাপনা এবং অ্যাডভান্সড আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

    রবিবার ১০ মে ২০২৬ সকালে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়াস্থ লিডারশীপ ট্রেনিং সেন্টার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৫ দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন:- প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর জীবনের মূল ভিত্তি। আর এই ভিত্তি মজবুত করার ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের পাশাপাশি প্রধান শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদের নিজেদের আগে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

    তিনি আরও জানান, বর্তমান সরকার শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সামগ্রিক গুণগত মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

    আয়োজকরা জানান, ৫ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে আধুনিক প্রকল্প ব্যবস্থাপনা এবং উন্নত আইসিটি ব্যবহারের কলা কৌশল শেখানো হবে। এর মাধ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানকে আরও আকর্ষণীয় ও কার্যকর করতে পারবেন, যা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST